Sunday, 17 January 2016

বিড়ালছানার জন্মদিনে – তারিক ওয়ালি


বিড়ালছানার জন্মদিনে
আসলো কুকুরছানা
মুরগি, হাঁস আর ইঁদুরছানার
ব্যাপার ছিলো জানা।
দাওয়াত পেয়ে আসলো সবাই
আসলো চড়–ই ছানা
বাঁদরছানা আনলো কেক আর
অনেক রকম খানা।
সবাই যখন আসলো তখন
বললো কুকুর- ‘ঘেউ’
বিড়ালছানার জন্মদিনে
গাইবেনা গান কেউ?
সবাই মিলে গাইলো গান
-‘বার্থডে হ্যাপি ইউ’
বিড়ালছানাও কেকে কেটে তাই
বললো হ্যাপি ‘মিউ’।

No comments:

Post a Comment