প্রতিদান
জসীমউদদীন
আমার
এ ঘর ভাঙিয়াছে
যেবা আমি বাঁধি
তার ঘর,
আপন
করিতে কাঁদিয়া
বেড়াই যে মোরে
করেছে পর।
যে
মোরে করিল পথের
বিবাগী-
পথে
পথে আমি ফিরি
তার লাগি,
দিঘল
রজনী তার তরে
জাগি ঘুম যে
হরেছে মোর;
আমার
এ ঘর ভাঙিয়াছে
যেবা আমি বাঁধি
তার ঘর।
আমার
এ কূল ভাঙিয়াছে
যেবা আমি তার
কূল বাঁধি,
যে
গেছে বুকে আঘাত
করিয়া তার লাগি
আমি কাঁদি।
যে
মোরে দিয়েছে
বিষে-ভরা
বাণ,
আমি
দেই তারে বুকভরা
গান,
কাঁটা
পেয়ে তারে ফুল
করি দান সারাটি
জনম-ভর,-
আপন
করিতে কাঁদিয়া
বেড়াই যে মোরে
করেছে পর।
মোর
বুকে যেবা কবর
বেঁধেছে আমি
তার বুক ভরি
রঙিন
ফুলের সোহাগ-জড়ানো
ফুল মালঞ্চ
ধরি।
যে
মুখে কহে সে
নিঠুরিয়া বাণী,
আমি
লয়ে করে তারি
মুখখানি,
কত
ঠাঁই হতে কত
কীযে আনি সাজাই
নিরন্তর-
আপন
করিতে কাঁদিয়া
বেড়াই যে মোরে
করেছে পর।
No comments:
Post a Comment