আল
মাহমুদ
ভর
দুপুরে
মেঘনা
নদীর শান্ত
মেয়ে তিতাসে
মেঘের
মত পাল উড়িয়ে
কী ভাসে!
মাছের
মত দেখতে এ কোন
পাটুনি
ভর
দুপুরে খাটছে
সখের খাটুনি।
ওমা
এ-যে
কাজল বিলের
বোয়ালে
পালের
দড়ি আটকে আছে
চোয়ালে
আসছে
ধেয়ে লম্বা
দাড়ি নাড়িয়ে,
ঢেউয়ের
বাড়ি নাওয়ের
সারি ছাড়িয়ে।
কোথায়
যাবে কোন উজানে
ও-মাঝি
আমার
কোলে খোকন নামের
যে-পাজি
হাসেছ,
তারে
নাও না তোমার
নায়েতে
গাঙ-শুশুকের
স্বপ্নভরা
গাঁয়েতে;
সেথায়
নাকি শালুক
পাতার চাদরে
জলপিপিরা
ঘুমায় মহা আদরে,
শাপলা
ফুলের শীতল
সবুজ পালিশে
থাকবে
খোকন ঘুমিয়ে
ফুলের বালিশে।
No comments:
Post a Comment