ঈশ্বরচন্দ্র
গুপ্ত
কে?
বল দেখি এ জগতে ধার্মিক কে হয়,
সর্ব
জীবে দয়া যার,
ধার্মিক
সে হয়।
বল
দেখি এ জগতে
সুখী বলি কারে,
সতত
আরোগী যেই,
সুখী
বলি তারে।
বল
দেখি এ জগতে
বিজ্ঞ বলি কারে,
হিতাহিত
বোধ যার,
বিজ্ঞ
বলি তারে।
বল
দেখি এ জগতে
ধীর বলি কারে,
বিপদে
যে স্থির থাকে,
ধীর
বলি তারে।
বল
দেখি এ জগতে
মূর্খ বলি কারে,
নিজ
কার্য নষ্ট
করে,
মূর্খ
বলি তারে।
বল
দেখি এ জগতে
সাধু বলি কারে,
পরের
যে ভাল করে,
সাধু
বলি তারে।
বল
দেখি এ জগতে
জ্ঞানী বলি
কারে,
নিজ
বোধ আছে যার
জ্ঞানী বলি
তারে।
No comments:
Post a Comment