যোগীন্দ্রনাথ
সরকার
কাজের
ছেলে
'দাদ্খানি
চাল,
মুসুরির
ডাল,
চিনি-পাতা
দৈ,
দু'টা
পাকা বেল,
সরিষার
তেল,
ডিম-ভরা
কৈ।'
পথে
হেঁটে চলি,
মনে
মনে বলি,
পাছে
হয় ভুল;
ভুল
যদি হয়,
মা
তবে নিশ্চয়,
ছিঁড়ে
দেবে চুল।
'দাদ্খানি
চাল,
মুসুরির
ডাল,
চিনি-পাতা
দৈ,
দু'টা
পাকা বেল,
সরিষার
তেল,
ডিম-ভরা
কৈ।'
বাহবা বাহবা- ভোলা ভূতো হাবা খেলিছে তো বেশ।
দেখিব
খেলাতে,
কে
হারে কে জেতে,
কেনা
হলে শেষ।
'দাদ্খানি
চাল,
মুসুরির
ডাল,
চিনি-পাতা
দৈ,
ডিম
ভরা বেল,
দু'টা
পাকা তেল,
সরিষার
কৈ।'
ওই
তো ওখানে ঘুড়ি
ধরে টানে,
ঘোষেদের
ননী:
আমি
যদি পাই,
তা
হলে উড়াই আকাশে
এখনি।
দাদখানি
তেল,
ডিম-ভরা
বেল,
দু'টা
পাকা দৈ,
সরিষার
চাল,
চিনি-পাতা
ডাল,
মুসুরির
কৈ!
এসেছি
দোকানে-কিনি
এই খানে,
যদি
কিছু পাই;
মা
যাহা বলেছে,
ঠিক
মনে আছে,
তাতে
ভুল নাই!
দাদখানি
বেল,
মুসুরির
তেল,
সরিষার
কৈ,
চিনি-পাতা
চাল,
দু'টা
পাকা ডাল,
ডিম-ভরা
দৈ।
No comments:
Post a Comment