নবকৃষ্ণ
ভট্টাচার্য
কাজের
লোক
“মৌমাছি,
মৌমাছি,
কোথা
যাও নাচি'
নাচি'
দাঁড়াও
না একবার ভাই।''
“ওই
ফুল ফোটে বনে,
যাই
মধু আহরণে
দাঁড়াবার
সময় তো নাই।''
“ছোট
পাখি,
ছোট
পাখি,
কিচি-মিচি
ডাকি ডাকি'
কোথা
যাও বলে যাও
শুনি?''
“এখন
না ক'ব
কথা,
আনিয়াছি
তৃণলতা,
আপনার
বাসা আগে বুনি।''
“পিপীলিকা,
পিপীলিকা,
দল-বল
ছাড়ি একা
কোথা
যাও,
যাও
ভাই বলি।''
“শীতের
সঞ্চয় চাই,
খাদ্য
খুঁজিতেছি
তাই
ছয়
পায়ে পিল পিল
চলি।''
No comments:
Post a Comment