শামসুর
রাহমান
ট্রেন
ঝক
ঝক ঝক ট্রেন
চলেছে
রাত
দুপুরে অই।
ট্রেন
চলেছে,
ট্রেন
চলেছে
ট্রেনের
বাড়া কই?
একটু
জিরোয়,
ফের
ছুটে যায়
মাঠ
পেরুলেই বন।
পুলের
ওপর বাজনা বাজে
ঝন
ঝনাঝন ঝন।
দেশ-বিদেশে
বেড়ায় ঘুরে
নেই
কো ঘোরার শেষ।
ইচ্ছে
হলেই বাজায়
বাঁশি,
দিন
কেটে যায় বেশ।
থামবে
হঠাৎ মজার গাড়ি
একটু
কেশে খক।
আমায়
নিয়ে ছুটবে
আবার
ঝক
ঝকাঝক ঝক।
No comments:
Post a Comment