শেখ
ফজলুল করিম
স্বর্গ
ও নরক
কোথায়
স্বর্গ,
কোথায়
নরক,
কে
বলে তা বহুদূর?
মানুষেরি
মাঝে স্বর্গ
নরক,
মানুষেতে
সুরাসুর!
রিপুর
তাড়নে যখনই
মোদের বিবেক
পায় গো লয়,
আত্মগ্লানির
নরক-অনলে
তখনি পুড়িতে
হয়।
প্রীতি
ও প্রেমের পূণ্য
বাঁধনে যবে
মিলি পরষ্পরে,
স্বর্গ
আসিয়া দাঁড়ায়
তখন আমাদেরি
কুঁড়ে ঘরে।
No comments:
Post a Comment