সত্যেন্দ্রনাথ
দত্ত
খাঁটি
সোনা
মধুর
চেয়ে আছে মধুর
সে
এই আমার দেশের
মাটি
আমার
দেশের পথের
ধূলা
খাঁটি
সোনার চাইতে
খাঁটি।
চন্দনেরি গন্ধভরা,
শীতল
করা,
ক্লান্তি-হরা
যেখানে
তার অঙ্গ রাখি
সেখানটিতেই
শীতল পাটি।
শিয়রে
তার সূর্ এসে
সোনার
কাঠি ছোঁয়ায়
হেসে,
নিদ-মহলে
জ্যোৎস্না
নিতি
বুলায়
পায়ে রূপার
কাঠি।
নাগের
বাঘের পাহারাতে
হচ্ছে
বদল দিনে রাতে,
পাহাড়
তারে আড়াল করে
সাগর
সে তার ধোয়ায়
পাটি।
নারিকেলের
গোপন কোষে
অন্ন-পানী'
যোগায়
গো সে,
কোল
ভরা তার কনক
ধানে
আটটি
শীষে বাঁধা
আঁটি।
মধুর
চেয়ে আছে মধুর
সে
এই আমার দেশের
মাটি।
No comments:
Post a Comment