মাইকেল
মধুসূদন দত্ত
রসাল
ও স্বর্ণলতিকা
রসাল
কহিল উচ্চে
স্বর্ণলতিকারে;-
শুন
মোর কথা,
ধনি,
নিন্দ
বিধাতারে।
নিদারুণ
তিনি অতি;
নাহি
দয়া তব প্রতি;
তেঁই
ক্ষুদ্র-কায়া
করি সৃজিলা
তোমারে।
মলয়
বহিলে,
হায়,
নতশিরা
তুমি তায়,
মধুকর-
ভরে
তুমি পড় লো ঢলিয়া;
হিমাদ্রি
সদৃশ আমি,
বন-বৃক্ষ-কুল-স্বামী,
মেঘলোকে
উঠ শির আকাশ
ভেদিয়া!
দূরে
রাখি গাভী-দলে,
রাখাল
আমার তলে
বিরাম
লভয়ে অনুক্ষণ,-
শুন,
ধনি,
রাজ-কাজ
দরিদ্র পালন!
আমার
প্রসাদ ভুঞ্জে
পথ-গামী
জন।
কেহ
অন্ন রাঁধি
খায়
কেহ
পড়ি নিদ্রা
যায
এ
রাজ চরণে।
মধু-মাখা
ফল মোর বিখ্যাত
ভূবনে!
তুমি
কি তা জান না
ললনে?
দেখ
মোর ডাল-রাশি,
কত
পাখি বাঁধে
আসি
বাসা
এ আগারে!
ধন্য
মোর জনম সংসারে!
কিন্তু
তব দুঃখ দেখি
নিত্য আমি দুঃখী
নিন্দ
বিধাতায় তুমি,
নিন্দ,
বিধুমুখী!
নীরবিলা
তরুরাজ;
উড়িল
গগনে
যমদূতাকৃতি
মেঘ গম্ভীর
স্বননে;
মহাঘাতে
মড়মড়ি
রসাল
ভূতলে পড়ি
হায়,
বায়ুবলে
হারাইল
আয়ু-সহ
দর্প বনস্থলে!
ঊর্ধ্বশির
যদি তুমি কুল
মান ধনে;
করিও
না ঘৃণা তবু
নিচ-শির
জনে।
No comments:
Post a Comment