শামসুর
রাহমান
পণ্ডশ্রম
এই
নিয়েছে ঐ নিল
যাঃ!
কান
নিয়েছে চিলে,
চিলের
পিছে মরছি ঘুরে
আমরা সবাই মিলে।
কানের
খোঁজে ছুটছি
মাঠে,
কাটছি
সাঁতার বিলে,
আকাশ
থেকে চিলটাকে
আজ ফেলব পেড়ে
ঢিলে।
দিন-দুপুরে
জ্যান্ত আহা,
কানটা
গেল উড়ে,
কান
না পেলে চার
দেয়ালে মরব
মাথা খুঁড়ে।
কান
গেলে আর মুখের
পাড়ায় থাকল
কি-হে
বল?
কানের
শোকে আজকে সবাই
মিটিং করি চল।
যাচ্ছে,
গেল
সবই গেল,
জাত
মেরেছে চিলে,
পাঁজি
চিলের ভূত ছাড়াব
লাথি-জুতো
কিলে।
সুধী
সমাজ!
শুনুন
বলি,
এই
রেখেছি বাজি,
যে-জন
সাধের কান নিয়েছে
জান নেব তার
আজই।
মিটিং
হল ফিটিং হল,
কান
মেলে না তবু,
ডানে-বাঁয়ে
ছুটে বেড়াই
মেলান যদি প্রভু!
ছটতে
দেখে ছোট ছেলে
বলল,
কেন
মিছে
কানের
খোঁজে মরছ ঘুরে
সোনার চিলের
পিছে?
নেইকো
খালে,
নেইকো
বিলে,
নেইকো
মাঠে গাছে;
কান
যেখানে ছিল
আগে সেখানটাতেই
আছে।
ঠিক
বলেছে,
চিল
তবে কি নয়কো
কানের যম?
বৃথাই
মাথার ঘাম ফেলেছি,
পণ্ড
হল শ্রম।
No comments:
Post a Comment